প্রতিষ্ঠানের ইতিহাস

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত শতবর্ষের গৌরব উজ্জল ঐতিহ্য মন্ডিত শিক্ষা-শিল্প-সাংস্কৃতির সংমিশ্রণে প্রতিষ্ঠিত কুলকুল শব্দে বয়ে চলা করতোয়া নদী তীরে সবুজ শ্যামল ছায়া সুনিবিড় পরিবেশে অবস্থিত খালাশপীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ০৫ নং মদনখালী ইউনিয়েনর ঠাকুরদাস লক্ষীপুর নামক গ্রামে অবস্থিত। ১৯২৩ ইং সালে প্রতিষ্ঠা লগ্ন হইতে এ বিদ্যালয়টি সুনামের সহিত দক্ষ পরিচালনরা পর্ষদ ও শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। ১৯৭৩ ইং সালে বিদ্যালয়টি জাতীয়করণকৃত হয়।বিদ্যালয়টি ২০০৯, ২০১২, ২০১৮এবং ২০২৪ইং সালে পীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল।
খালাশপীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৩ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টি ৫২ শতক জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।প্রতিদিন বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার খেলাধুলা খেলে থাকে অত্র এলাকায় যখন জনসাধারনের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরনের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং অত্র এলাকার জনগনের শতস্ফুর্ত সহযোগীতার মাধ্যমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টির উন্নয়ন সাধিত হচ্ছে। ICT Computer শিক্ষা ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি বছর P.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে।বর্তমান প্রধান শিক্ষক সাহেবের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে।

এটি শেয়ার করুন

Facebook
Twitter
WhatsApp
Telegram
প্রধান শিক্ষক
KMGPS.Com
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
KMGPS.Com

আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার ……আরো পড়ুন

বিদ্যালয় সম্পর্কিত তথ্য
নোটিশ বোর্ড
অফিসিয়াল লিংক
গুরুত্বপূর্ণ তথ্য